মালদা

Honda-র পক্ষ থেকে ভারতবর্ষে এই প্রথমবার লঞ্চ করা হল এলিডি লাইট যুক্ত স্কুটার Honda GRAZLA

ভারতবর্ষে এই প্রথমবার এলিডি লাইট যুক্ত স্কুটার " Honda GRAZLA The world in a new light " লঞ্চ করা হল হোন্ডার পক্ষ থেকে। শনিবার মালদার ৪২০ মোড়ে অবস্থিত হোন্ডার শোরুমে একটি অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটি লঞ্চের অনুষ্ঠান সম্পন্ন হয়। স্কুটার লঞ্চের সদস্য ভাঙ্কর নাথ জানান, বিশেষ করে ভারতবর্ষের জন্য এটা বিশেষ প্রোডাক্ট। ৩ সপ্তাহ আগে এটা লঞ্চ করা হয়েছে দিল্লি ও মুম্বাইয়ে। এরপর শনিবার রাতে মালদায় লঞ্চ করা হল। এই গাড়ির মুল আকর্ষণ হল এই গাড়িতে ৮ খানা এলিডি লাইট থাকবে। এই গাড়ির মাইলেজ ৬০ কিলোমিটার। এতে ফোন চার্জ করার জন্য ব্যাবস্থা রয়েছে, ১২৫ সি সি-র গাড়ি আর যার মূল্য রাখা হয়েছে প্রায় ৭০ হাজার।     
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/ui8yZX9cMLQ